নোয়াখালী

নোয়াখালীতে সিলিন্ডারের আগুনে পুড়ল ৭ দোকান

নোয়াখালী, ২৭ আগস্ট – নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান।

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে ব্যবসায়ীদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, জসিম কনফেকশনারি দোকান, বাশার ফার্মেসি, বাশারের মুদি দোকান, ফারুক কসমেটিকস, আজিজুল হকের খালি দোকান, আব্দুল হকের খালি দোকান।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানায়, পরিষ্কার বাজারের ব্যবসায়ী জসিম তার দোকানে চায়ের সঙ্গে সকল প্রকারের সামগ্রী বিক্রি করতেন। তার দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণে অকটেন বিক্রির সময় প্রথমে তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তার দোকান থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের ৬টি দোকানেও ছড়িয়ে পড়ে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুন নবী জানান, ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জসিম উদ্দিন নামে এক চা দোকানদার আগুনে পুড়ে আহত হয়। এছাড়াও ১টি দোকানের আংশিক ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে জানা যাবে তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সূত্র: কালের লন্ঠ
আইএ/ ২৭ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language