বলিউড

শিগ্রই আসছে ‘গোলমাল ৫’, যেদিন থেকে শুরু হচ্ছে শ্যুটিং

মুম্বাই, ১৯ আগস্ট – বড় পর্দার পর এবার ‘ওটিটি’। ‘ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ এর হাত ধরে ওয়েবে অভিষেক হতে চলেছেন পরিচালক রোহিত শেঠি। এক দিকে পরিচালকের ওয়েবে হাতেখড়ি নিয়ে চর্চা তুঙ্গে, এর মধ্যেই নতুন ঘোষণা দিলেন তিনি। ‘গোলমাল’ এর নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। এর আগে এই ছবির প্রতিটি গল্পই দর্শকের বেশ নজর কাড়ে।

ভারতের এক সংবাদ সংস্থাকে রোহিত বলেছেন, আবারও আসবে গোলমালের নতুন সিজন। হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যিই ভালবাসেন। যতদিন তিনি ছবি পরিচালনা করবেন তত দিন তিনি গোলমালের গল্পকে এগিয়ে নিয়ে যাবেন।

এই ধরনের ছবি তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। এত বছরেও তাই ছবি তৈরির প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনেননি। যদিও ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে অনেক পরিবর্তন। তবে ‘গোলমাল’ ছবির কাজ তিনি অনেক আগেই শুরু করে দিতে পারতেন। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হলো। সব ঠিকঠাক থাকলে খুব শিগগির শুটিং শুরু হবে ‘গোলমাল’-এর।

আইএ/ ১৯ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language