বলিউড

ফটোগ্রাফারদের উদ্দেশ্যেই ক্ষোভে ফেটে পড়েন অর্জুন

মুম্বাই, ২৫ জুলাই- প্রায়ই প্রেমিকা মালাইকা অরোরাকে নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনায় পড়েন অর্জুন কাপুর। নিজেও হয়েছেন ট্রল।

এবার সামনে পাপারাজ্জি ও ফটোগ্রাফারকে পেয়ে ক্ষোভটা উগরে দিলেন। বললেন, ‘আপনারা এসব করেন, নাম আমাদের খারাপ হয়!’ শুধু এটা বলাই নয়, করেছেন চিৎকারও। আসলে অর্জুনের ছবি তুলতে ব্যস্ত রাস্তায় নেমে আসছিলেন তারা। যে কোনও সময় ঘটতে পারতো দুর্ঘটনা।

‘এক ভিলেন রিটার্নস’র প্রচারণায় গতকাল (২৩ জুলাই) মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন অর্জুন। আর সেখানে জড়ো হওয়া ফটোগ্রাফারদের উদ্দেশ্যেই ক্ষোভে ফেটে পড়েন অর্জুন।

‘আপনি ভেতরে আসুন। আপনারাও ভেতরে আসুন। এটা কিন্তু খালি রাস্তা না। আপনারা এসব করেন আর নাম আমাদের খারাপ হয়। এভাবে রাস্তার মাঝে চলে আসছেন। গাড়িতে লেগে যাবে। আগে ভেতরে আসুন’- বলতে থাকেন অর্জুন।

চিৎকার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জুনের এমন আচরণ প্রশংসাই পাচ্ছে। অনেকের মতে, একদম ঠিক কাজ করেছেন বনিপুত্র।

এদিকে, শ্রদ্ধা কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার ২০১৪ সালের হিট ছবি ‘এক ভিলেন’র সিক্যুয়েল ‘এক ভিলেন রিটার্নস’। মোহিত সুরি পরিচালিত ছবিটিতে আরও রয়েছেন জন আব্রাহাম, দিশা পাটানি আর তারা সুতারিয়া। মুক্তি পাচ্ছে ২৯ জুলাই।

মুন/২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language