ঢালিউড

টুটুল-তানিয়ার বিচ্ছেদে বুক হুহু করে উঠল মাহির

ঢাকা, ১৯ জুলাই – সঙ্গীতশিল্পী এস আই টুটুল গত ৪ জুলাই বিয়ে করেছেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে। একই সাথে প্রথম বিয়ে বিচ্ছেদের খবরও। তানিয়া আহমেদের সঙ্গে গত বছর টুটুলের বিচ্ছেদ হয়েছে। তাদের বিচ্ছেদ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এস আই টুটুল ও তার নতুন স্ত্রী সোনিয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছেন মাহি। তিনি লিখেছেন, ‘তানিয়া আপু, বুকটা হুহু করে উঠলো। তবুও যার যেখানে শান্তি মেলে তার ঠাঁই সেখানেই হোক। শুভ কামনা।’

১৯৯৯ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী-মডেল তানিয়া আহমেদ ও সঙ্গীতশিল্পী এস আই টুটুল। দীর্ঘ দাম্পত্যজীবনের বিচ্ছেদ নিয়ে এস আই টুটুল জানিয়েছেন, ৫ বছর ধরেই আলাদা থাকছিলেন তিনি ও তানিয়া আহমেদ। গত বছর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

এম ইউ/১৯ জুলাই ২০২২


Back to top button
🌐 Read in Your Language