টলিউড

মিথিলার সঙ্গে প্রেমের সম্পর্ক, দেবালয় বললেন, এসবে কিছুই যায় আসে না

 

কলকাতা, ০৫ জুন – কলকাতার আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেই সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্য। একসঙ্গে কাজ করতে গিয়েই সিরিজটির পরিচালকের সঙ্গে নাকি মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। এই বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি সৃজিত বা মিথিলার কেউই।

তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সঙ্গে কথা বলেছেন নির্মাতা দেবালয়। তিনি বলেন, ‘সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিত নয়। কারোর সঙ্গে যদি কারো কিছু থাকে তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না।

আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’র শুটিং সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এসব কথায় কিছু যায় আসে না।’

মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘর ভাঙছে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার বউ, বাচ্চাকে নিয়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে।’

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কথা হয়েছে জানিয়ে দেবালয় বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। সৃজিতও বিষয়টা শুনেছেন। আমরা মজা করে ছবিও তুলেছি।’

প্রসঙ্গত, সংগীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছর সংসার করেছিলেন মিথিলা। ২০০৬ সালে বিয়ের পর ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এরপর ২০১৯ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা।

এম ইউ/০৫ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language