ইউরোপ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

লন্ডন, ২৯ মে – যুক্তরাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিশাল পরিকল্পনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার এক চার্টাড ফ্লাইটে ৩০০ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠাবে দেশটি। বলা হচ্ছে দেশটিতে একদিনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নির্বাসন প্রক্রিয়া।

এই ধাপে ফেরত পাঠানোর অংশ হিসেবে বাংলাদেশ, ইরাক ও আলবেনিয়ার নাগরিকদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটি। যাদের ফেরত পাঠানো হবে তাদের ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে রাখা হয়েছে।

এসব ব্যক্তিদের গত মাসে যুক্তরাজ্যজুড়ে অভিযান চালিয়ে আটক করেছে দেশটির অভিবাসন কর্মকর্তারা।

শুক্রবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছে, ‘বিদেশী অপরাধীদের ফেরত পাঠনোর ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাসের অধিকার কারও নেই। যুক্তরাজ্যের জনগণ ঠিক এটাই প্রত্যাশা করে।’

গত মাসে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডারস বিল আইনে পরিণত হওয়ার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সূত্র : সমকাল
এম এস, ২৯ মে


Back to top button
🌐 Read in Your Language