চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের একজন মারা গেছেন

চট্টগ্রাম, ০৯ নভেম্বর- চট্টগ্রামে উত্তর কাট্টলীর একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ নয়জনের মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম নামের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়।
চমেক সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ বলেন, পিয়ারা বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি আটজনের মধ্যে সাতজনের অবস্থাও ভালো নয়, তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে।
প্রসঙ্গত, রবিবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয়তলা একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
দগ্ধ অন্যরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/৯ নভেম্বর









