টলিউড

ট্রেইলারে অনবদ্য মিথিলা!

কলকাতা, ১৭ এপ্রিল – ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমে দেখা যাবে অন্য এক মিথিলাকে, শুরু থেকেই এমনটা জানা গিয়েছিলো। কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো সিরিজটির একটি গান যেখানে এক ঝলক দেখা মেলে এ অভিনেত্রীর। এবার মুক্তি পেলো এর ট্রেইলার।

ট্রেইলারে দেখা যায়, মন্টু পাইলট বা সৌরভ মিথিলাকে জোর করে ধরে আনেন নীলকুঠিতে। এরপর আটকে রাখা হয়। করা হয় শারীরিক নির্যাতনও। পালিয়ে যাওয়ার চেষ্টা করেও হয়নি লাভ। এরপর মিথিলার মানিয়ে নেওয়া, কান্না- সবই উঠে এসেছে ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেইলারে। সবমিলিয়ে অনবদ্য অভিনয়ে হাজির হয়েছেন সৌরভ ও মিথিলা।

‘মন্টু পাইলট’-এর প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা। সিরিজটি ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে হইচই অ্যাপে।

এম এস, ১৭ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language