ইউরোপ

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা রাশিয়ার

মস্কো, ১৭ এপ্রিল – ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসনের অস্ত্র সহায়তা অব্যাহত থাকলে “অপ্রত্যাশিত পরিণতি” সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা জানিয়েছে এ তথ্য জানিয়েছে শনিবার।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো রাশিয়ার ওই কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়, ইউক্রেনে মার্কিন ও ন্যাটো “সবচেয়ে সংবেদনশীল” অস্ত্রের চালান “অনাকাঙ্ক্ষিত পরিণতি” বয়ে নিয়ে আসতে পারে।

ইউক্রেনের দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশিয়া ওই বার্তায় বলে যে এসব অস্ত্রের চালান সংঘর্ষে উস্কানি দিচ্ছে।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৭ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language