ঢালিউড
সোহেল হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী গ্রেপ্তার

ঢাকা, ০৫ এপ্রিল – দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তাকে গ্রেপ্তারে র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রাখে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
এম ইউ/০৫ এপ্রিল ২০২২









