কক্সবাজার

উখিয়া ক্যাম্পে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজার, ২৭ মার্চ – কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া গতির ডাম্পার গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৩ সেভেন রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাজেরা বিবি (৬)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত হাজেরা বিবি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক নিপুন।

উল্লেখ্য, সম্প্রতি অদক্ষ চালকের কারণে এবং বেপরোয়া গতিতে ডাম্পার গাড়ি সড়কে চলাচল করায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেছে এলাকাবাসী।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৭ মার্চ ২০২২

Back to top button
🌐 Read in Your Language