বলিউড

লিভ-ইনে কি শেষ অর্জুন-মালাইকার সম্পর্ক?

মুম্বাই, ২৬ মার্চ – বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেই একটি ফ্ল্যাট কিনে নিয়েছিলেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন তারা।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক মেনে নিচ্ছেন না অর্জুনের পরিবার। তাই বিয়ের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। পাশাপাশি কিছুদিন আগে এই জুটির ব্রেকআপের গুঞ্জনও রটেছিল। তাই অনেকের ধারণা, লিভ-ইনেই হয়তো শেষ হবে অর্জুন-মালাইকার সম্পর্ক।

যদিও জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, অর্জুন-মালাইকা ঠিকই বিয়ে করবেন, তবে সেই সময় এখনো আসেনি।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

এন এইচ, ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language