ব্যবসা

সয়াবিন তেলের লিটার ১৩৬ টাকা

দিনাজপুর, ২৫ মার্চ – দিনাজপুরের হিলিতে কমেছে সয়াবিন তেলের দাম। দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটার প্রতি কমেছে ১০ থেকে ১২ টাকা। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৬ টাকায়। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক দাম কমেছে। দাম কমাতে স্বস্থি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে।

শুক্রবার (২৫ মার্চ) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে তেল কিনতে আসা আমিরুল ইসলাম জানান, কয়েকদিন পূর্বে হিলির বাজারে খোলা সয়াবিন তেলেরর দাম ১৮০ টাকা লিটার বিক্রি হলেও আজ দাম কমেছে। তবে সরিষার তেলের লিটার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার যদি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে বেঁধে দিত তবে আমাদের মতো সাধারণ ভোক্তাদের অনেক সুবিধা হতো।

হিলি বাজারের মুদী দোকানদার জামান বলেন, দু’দিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কমেছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল কিছু দিন ধরে ১০ টাকা কমে ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

সূত্র: আরটিভি
এম ইউ/২৫ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language