পুলিশি অভিযানে বীরভূম থেকে উদ্ধার ২০০টি তাজা বোমা

কলকাতা, ২৫ মার্চ – কার্যত বারুদের স্তুপে পরিণত হয়েছে বীরভূম। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রায় ২০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বীরভূমের ছোট ডাঙাল গ্রামে একটি কালভার্টের নীচে মজুত করা ছিল সেই বোমাগুলি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের চটি ব্যারেলের মধ্যে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ
গতকাল বগটুই গ্রামে দাঁড়িয়ে রাজ্যপুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অতি তৎপর হয়ে উঠেছিল বীরভূম পুলিশ। পুলিশমন্ত্রী জেলা পুলিশকে ১০ দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি। তার মধ্যে জেলায় যত বোমা বন্দুক রয়েছে তা খুঁজে বের করতে হবে। কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই তৎপর হয়ে ওঠে বীরভূম জেলা পুলিশ।

উদ্ধার ২০০টি তাজা বোমা
বীরভূমের একাধিক জায়গায় রাতভর তল্লাশি চালিয়ে ২০০টি তাজাবোমা উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে বোমা গুলি উদ্ধার হয়েছে। ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি রাখা ছিল। মাড়গ্রাম থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। তারপরেই গোটা এলাকা ঘিরে রেখেছেন তাঁরা। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও।

ছুটি বাতিলের নির্দেশ
বগটুই গ্রাম পরিদর্শনের পর পুলিশের বিরুদ্ধে কার্যত ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আনারুল হোসেনকে যেভাই হোক গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় আনারুলকে। যদিও আনারুলের অনুগামীরা বারবার দাবি করে চলেছেন,অনুব্রত মণ্ডলই তাঁদের নেতাকে ফাঁসিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার দিল ভাদু শেখ গ্রামে পুলিশ পাঠানোর জন্য আনারুল হোসেনকেই ফোন করেছিলেন। তিনি আগে থেকেই জানতেন এই ঘটনা ঘটবে।

কেশপুরেও উদ্ধার তাজা বোমা
পুলিশি তল্লাশিতে শুক্রবার সকালে কেশপুরের গুণহারা বড়ডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা। গুনাহারায় একটি জঙ্গলের মধ্যে কয়েকটি বালতিতে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এদিকে গতকালই রাজ্য পুলিশের সকলের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে রামপুরহাটের আইসি এবং এসডিপিওকেও। রাজ্যপুলিশকে নিরপেক্ষ হয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার
এন এইচ, ২৫ মার্চ









