অন্যান্য

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ

ঢাকা, ২৩ মার্চ – বঙ্গবন্ধু কাপ ২য় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক এ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিকরা।

বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে নবাগত ইরাককে তিনটি লোনাসহ ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তুহিন তরফদারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ফাইনালে ফের গত আসরের রানারআপ কেনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩টি লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে কেনিয়াও টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language