পশ্চিমবঙ্গ

দোষীরা ছাড় পাবে না, বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা

কলকাতা, ২৩ মার্চ – বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সমালোচনার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, তারা সরকারে আছেন, তারা কি চাইবেন কেউ বোমা মারুক। যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর ৫০ বার ফোন করেছেন। ওসি ও এসডিপিও-কে সরিয়ে দিয়েছেন।

দুষ্কৃতদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারান তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।

তার হত্যাকাণ্ডের পর সেদিন রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। রয়েছে দুই শিশুও। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বীরভূমে।

এদিকে, ঘটনা তদন্তে মাঠে নেমেছে রাজ্য পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৩ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language