বলিউড

পার্টিতে তিন বলি-কন্যা, পোশাক দেখে প্রশংসায় ভক্তরা

মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে এবং সুহানা খান শনিবার রাতে তিন বলি-কন্যা বেরোলেন পার্টি করতে। এই তিন বলি-কন্যার বন্ধুত্বের খবর অনেকেই জানেন। ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারও বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিন জনের পোশাক।

হালে ‘গহেরাইয়া’ ছবিতে দেখা গেছে অনন্যাকে। তিনি পরেছিলেন ল্যাভেন্ডার রঙের পোশাক। তিনি রেস্তোরাঁয় পৌঁছোন সুন্দর সেজেগুজে। সঙ্গে ছিল ছোট ব্যাগ। তার পরে আসেন শাহরুখ-কন্যা সুহানা। তিনি পরেছিলেন cropped top-ওয়ালা halter-neck straps। শানায়া সেজেছিলেন সাদা পোশাকে।

সাংবাদিকদের সামনে ছবি তোলানোর জন্য দীর্ঘ ক্ষণ সময়ও দিলেন তারা।

এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language