ঢালিউড

বসন্ত ও ভালোবাসা নিয়ে যা বললেন শাকিব

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – আজ একই দিনে পালিত হচ্ছে বসন্ত ও ভালোবাসা দিবস। দুটি বিশেষ উৎসব একসঙ্গে হওয়ায় আনন্দের মাত্রাও দ্বিগুণ। সাধারণ মানুষের পাশাপাশি পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের রঙে তারকারাও রঙিন। তারকারা নিজেদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন, জানাচ্ছেন শুভেচ্ছাও।

বাদ যাননি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। সুদূর মার্কিন মুলুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফায়েড ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘ঢালিউড কিং’ তার ভক্তদের জন্য পাঠিয়েছেন ভালোবাসা।

সেই শুভেচ্ছা বার্তায় একটি ছবি পোস্ট করেছেন শাকিব। যেখানে দেখা গেল, শুভ্র তুষারের মাঝে একটি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরনে শীত পোশাক, মাথায় টুপি, চোখে সানগ্লাস। শাকিবের পুরো গায়ে তুলোর মতো তুষার কণায় আবৃত।

সোমবার দুপুরে শাকিবের পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে। ছবিটির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়।’

এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language