ভালোবাসা দিবসে ‘এই শহরে’ গানে হাজির সাইফ শুভ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী সাইফ শুভ। এরইমধ্যে গানটির অডিও রেকর্ড এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। নতুন গানটির শিরোনাম ‘এই শহরে’। মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজন সাহা।
সোমবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ডিজিটাল প্লাটফর্মে একযোগে অবমুক্ত করা হবে।
গানটি সম্বন্ধে সাইফ শুভ বলেন,গানটি একদম অন্যরকম কথা-সুর এবং সঙ্গীত আয়োজনের একটি বিরহী গান। দারুণ স্ক্রিপ্ট সম্বলে কলকাতা সহ ভারতের বেশ কিছু সুন্দর লোকেশনে গানের মিউজিক ভিডিও’র শুটিং শেষ হয়েছে।
গানটির ভিডিও নির্মাণে কাজ করেছেন কোলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী, ও তার টিম। এই শহরে গনটি সেইসব মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, যারা এই শহরে আমাকে গোপনে গোপনে ভালোবেসে চলেছেন।
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি







