ক্রিকেট

ইনগ্রাম-বিজয়ের ব্যাটে কুমিল্লাকে চ্যালেঞ্জ ছুড়ল সিলেট

সিলেট, ০৯ ফেব্রুয়ারি – কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যালেঞ্জ ছুড়ল সিলেট সানরাইজার্স। এই দুই ওপেনারের ব্যাটে চড়ে ইমরুল কায়েসদের ১৭০ রানের লক্ষ্য দিয়েছে রবি বোপারার দল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং কতে নেমে সিলেট ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। সর্বোচ্চ ৮৯ রান করেন ইনগ্রাম। বিজয়ের ব্যাট থেকে আসে ৪৬ রান।

এনিয়ে টানা ফিফটি করলেন ইনগ্রাম। বরিশালের বিপক্ষে ৯০ রান করে আউটের পর নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান করলেন আরেকটি ইনিংস সেরা পারফরম্যান্স। অন্যদিকে তিন ম্যাচে বিজয় দ্বিতীয়বারের মতো হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন। খুলনার বিপক্ষে এর আগে আউট হয়েছিলেন ৪৭ রান করে।

দুজনে দারুণ শুরু এনে দেন সিলেটকে। ওপেনিং জুটি থেকে ৭৪ বলে আসে ১০৫ রান। ৩৩ বলে ৪ চার ও ৩ ছয়ে সাজানো বিজয়ের ইনিংস থামিয়ে এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ইনগ্রাম সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে ১১ রান দূরে থাকতে আউট তিনি, তার ৬৩ বলের ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছয়। হাফ সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে ৭ চার ও ১ ছয়ে।

এ দুজন ছাড়া সিলেটের আর কোন ব্যাটসম্যান ২০-এর ঘর পেরোতে পারেননি। ১৬ রান আসে লেন্ডল সিমন্সের ব্যাট থেকে। অধিনায়ক বোপারা আবারো ব্যর্থ। ফেরেন মাত্র ১ রানে। আলাউদ্দিন বাবু ১০ রান করেন।

শেষ ওভারে ইনগ্রাম ও আলাউদ্দিনকে ফিরিয়ে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজ। এর মধ্যে দিয়ে তিনি বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির আসনে বসেন। বাঁহাতি পেসার ১৫ উইকেট নিয়ে টপকে গেছেন সাকিব আল হাসানকে (১৪)।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language