কুমিল্লা

কুমিল্লায় ৯০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে

কুমিল্লা, ১৩ জানুয়ারি – কুমিল্লার প্রবীণ আইনজীবী, পাঁচ বারের নির্বাচিত কুমিল্লা বারের সভাপতি মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন।

তিনি দীর্ঘদিন একা জীবন যাপন করেন। এই বয়সে এসে তার সঙ্গী প্রয়োজন মনে করে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় তার সন্তানেরা তাকে বিয়ে করাবে। তার ওষুধ পত্র খাওয়ানোসহ সেবাযত্নের দায়িত্ব দেয়ার জন্য।

রোববার দুপুরে নগরীর দেশয়ারী পট্টির এক ব্যাবসায়ীর মেয়ের সাথে তার বাসায় কাজী এনে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ কাজ সম্পূর্ণ হয়।

বিবাহ কাজ চলাকালে আইনজীবী মোহাম্মদ ইসমাইলের আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ রুলস এন্ড পাবলিকেশন কমিটির সাবেক প্রেসিডেন্ট এড. কাইমুল হক রিংকুর নেতৃত্বে তার সহধর্মিনীসহ একটি প্রতিনিধি দল ইসমাইলের সঙ্গে কৌশল বিনিময় করে মিষ্টি মুখ করান। এসময় তার পরিবারের জন্য সকালের কাছে দোয়া চান।

বিয়ে নিয়ে তার ছেলেরা বলেন, আমরা সানন্দে নিজ উদ্যাগে বিবাহের কাজ সম্পাদিত করেছি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language