বলিউড

আমি সেরে উঠছি, বললেন পুনম

মুম্বাই, ১৩ জানুয়ারি – গত ৭ নভেম্বর পুনম পান্ডের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন তার স্বামী স্যাম বোম্বে। মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুনম পান্ডের স্বামী স্যাম বোম্বে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে মারদোরের শিকার হয়ে হাসপাতালে বেশ কয়েকদিন কাটিয়েছেন পুনমও।

স্বামীর শারীরিক নির্যাতনে আহত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনম। স্বামী স্যামের সঙ্গে যে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেটিও তিনি পরিষ্কার করেছেন।

এখন কেমন আছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুনম বলেন, ‘বেশ ভালো বোধ করছি। এ মুহূর্তে আমি স্যাম বোম্বে সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আমি সেরে উঠছি।’

তিনি বলেন, ‘আমি থেরাপিস্টের কাছে যাচ্ছি।’

পুনমকে জিজ্ঞেস করা হয়, তিনি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে চান কিনা। জবাবে তিনি বলেন, ‘না। একেবারেই না।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language