বলিউড

চুমুতে শ্রিয়ার বর্ষবিদায়

হায়দ্রাবাদ, ৩১ ডিসেম্বর – জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। স্বামী আন্দ্রেই কসচেভের সঙ্গে চুমু দিয়ে বছর বিদায় দিলেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শ্রিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছেন আন্দ্রেই। এর একটিতে শ্রিয়া সরন ও তাকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। অপর এক ছবিতে হাস্যজ্জ্বল ভঙ্গিতে এই অভিনেত্রী।

বর্তমানে ভারতের পর্যটন নগরী গোয়াতে অবস্থান করছেন শ্রেয়া ও আন্দ্রেই কসচেভ। জানা গেছে, সেখানেই নতুন বছরকে স্বাগত জানাবেন এই জুটি।

ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন শ্রিয়া। ২০১৮ সালে ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে আন্দ্রেই কসচেভকে বিয়ে করেন এই অভিনেত্রী। আন্দ্রেই একজন ব্যবসায়ী। অর্গানিক খাবারের রেস্তোরাঁ রয়েছে তার।

শ্রিয়ার পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়া আছেন অভিনেত্রীর আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ। আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এন এইচ, ৩১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language