টলিউড

‘স্বয়ং মুখ‍্যমন্ত্রী ভরতনাট‍্যম শেখাচ্ছেন’! শ্রীলেখার আজব স্বপ্ন নিয়ে হাসির ফোয়ারা নেটমাধ‍্যমে

কলকাতা, ২৯ ডিসেম্বর – ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেন এই অভিনেত্রী।

তবে শ্রীলেখার বুধবারের পোস্ট ছিল গতানুগতিকের চেয়ে কিছুটা আলাদা। এদিন ফেসবুকে শ্রীলেখা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নে দেখার কথা। শুধু তাই নয়, শ্রীলেখা স্বপ্নে দেখেছেন মুখ্যমন্ত্রী তাকে নাচ শেখাচ্ছেন! বলার অপেক্ষা রাখে ভক্তরা শ্রীলেখার এই পোস্টে নানা রকম মন্তব্য জানাতে ভোলেনি।

বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, মানুষ তাদের পছন্দের হিরো, হিরোইনদের স্বপ্ন দেখে, কাল সারারাত আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলাম…উনি আমায় ভরতনাট্যম শেখাচ্ছেন, ফ্রয়েডের থিয়োরির কী ব্যাখা হতে পারে? কোনো ধারণা আছে?

শ্রীলেখার এই পোস্টের পরে একের পর এক মন্তব্য করেই চলেছেন নেটিজেনরা। শ্রীলেখার করা প্রশ্নের নানা উত্তর দিতেও চেষ্টা করছেন তারা।

এম ইউ/২৯ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language