বলিউড

করোনামুক্ত হলেন কারিনা

মুম্বাই, ২৫ ডিসেম্বর – করোনামুক্ত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।’

অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার পর হোটেলে ছিলেন তার স্বামী সাইফ আলী খান। এতদিন পরিবার থেকে দূরে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারিনা।

সন্তানদের প্রতি তার ব্যাকুলতা জানিয়ে সবশেষে তিনি লেখেন, ‘এখন বিদায় নিচ্ছি, কারণ আমার সন্তানদের চুমু দিতে হবে।’

জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই কারিনার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও কোভিড পজিটিভ হন।

এম ইউ/২৫ ডিসেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language