বলিউড

তাপসীর ‘সাবাস মিতু’র জন্য বদলে যাচ্ছে দিল্লি এয়ারপোর্ট!

মুম্বাই, ২২ ডিসেম্বর – বলিউডের চমকপ্রদ অভিনেত্রী তাপসী পান্নুর ‘সাবাস মিতু’ সিনেমার জন্য দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নতুন করে তৈরি করা হবে বলে গুঞ্জন শোনা গেছে। সিনেমাটির আকর্ষণীয় পোস্টার প্রকাশের পর থেকে শোনা যাচ্ছে এ গুঞ্জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজের গল্প উঠে আসা ‘সাবাস মিতু’ সিনেমার জন্য দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশাল সেট তৈরি করা হয়েছে দক্ষিণ মুম্বাইয়ের দ্যাদার এলাকায় রাবি টাওয়ারে।

সৃজিত মুখার্জি পরিচালিত এবং ভায়াকম ১৮ স্টুডিও প্রযোজিত এই সিনেমা রিলিজ হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি।

এন এইচ, ২২ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language