বলিউড

শুটিং শুরু করেছেন প্রভাস-দীপিকা

হায়দ্রাবাদ, ১৩ ডিসেম্বর – ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু সুপারস্টার প্রভাস। নাগ অশ্বিনের পরবর্তী সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা।

সম্প্রতি শুটিংয়ের উদ্দেশ্যে হায়দরাবাদ গিয়েছেন দীপিকা। শনিবার (১১ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ন্তি ফিল্মস একটি পোস্ট করে শুটিং শুরু বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন। এতে শুটিংয়ের একটি দৃশ্য দেখনো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রোল, ক্যামেরা, অ্যাকশন বলে শুটিং ‍শুরুর ঘোষণা দিচ্ছেন পরিচালক। এরপর ক্যামেরার মনিটরে দেখা যায়, পরস্পরের হাত ধরছেন প্রভাস ও দীপিকা। পরে কাট বলে শুটিং সম্পন্ন করেন পরিচালক।’ এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতের সবচেয়ে বড় তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোন সবচেয়ে বড় ক্যামেরার সামনে হাত মেলালেন।’

নাম ঠিক না হওয়া সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমাতে আরো আছেন ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

এন এইচ, ১৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language