ক্রিকেট

অধিনায়ক না রেখেই অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ঢাকা, ২৩ নভেম্বর – তিন দলের সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত অনূর্ধ্ব-১৯ এ ও অনূর্ধ্ব-১৯ বি দলের বিপক্ষে সিরিজটি খেলবে যুবারা।

সোমবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বিসিবি। তবে কে নেতৃত্ব দেবে এটি জানায়নি ক্রিকেট বোর্ড। কাল সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে দল।

ভারত পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন শুরু হবে। ২৯ নভেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে যুবারা। ১, ২ ও ৪ ডিসেম্বর লিগ পর্বের বাকি ম্যাচগুলো হবে। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। কলকাতার ইডেন গার্ডেন্সে সবগুলো খেলা হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ, মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম, মোহাম্মদ ফাহিম।

স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language