সংগীত

সাকিবকে নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী আসিফ

ঢাকা, ২৯ অক্টোবর- বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর থাকা আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে বুধবার রাত ১২টায়। এখন থেকে সব ধরনের ক্রিকেট খেলতে তার আর বাধা থাকছে না। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন-

এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব, আশরাফুল দুজনেই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।

সব টাইগারদের সাবধান থাকতে হবে জুয়াড়িদের খপ্পর থেকে। যে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোনো ইনফর্ম টাইগারকে হারাতে চাই না। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।’

আরও পড়ুন: চার কোটি অতিক্রম করলো কণার ‘ইচ্ছেগুলো’

সবশেষে তিনি লিখেছেন- ‘সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকবো। তুমি শুধু খেলে যাও দেশের জন্য। আমরা তোমাকে ভালোবাসি… জন্মগত এলার্জি রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এই দোয়া করি মন থেকে। মনে রেখো বৃক্ষ বড় হয়ে গেলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকে। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি… সাবাস বাংলাদেশ।’

এম এন / ২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language