ক্রিকেট

মাঠের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের রেকর্ড

আবুধাবি, ০৯ নভেম্বর – টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শুরুতেই ছিল হাইভোল্টেজ ম্যাচ। ভারত-পাকিস্তান দুবাইয়ে মুখোমুখি হয়েছিল গত ২৪ অক্টোবর। ইভেন্টটির অফিসিয়াল বড্রকাস্টার জানাল, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এটি।

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা। ভারত-নামিবিয়ার শেষ ম্যাচটি ছিল ১৪১০তম। এই দীর্ঘ তালিকায় সবচেয়ে বেশি দর্শক পেয়েছে ভারত-পাকিস্তানের এই বিশ্বকাপ ম্যাচটি। রেকর্ড ১৬ কোটি ৭০ লাখ মানুষ টিভির পর্দায় ম্যাচটি দেখেছে।

এক বিবৃতিতে জানায় প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রথম ১২ ম্যাচ মিলিয়ে ম্যাচ দেখেছে এখন পর্যন্ত ২৩ কোটি ৮০ লাখ দর্শক।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখার আগের রেকর্ডটি ছিল ২০১৬ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের দখলে, ওই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ।

নতুন রেকর্ডের ম্যাচে হতাশ হতে হয়েছে ভারত সমর্থকদের। পাকিস্তান ম্যাচটি জিতে নেয় ১০ উইকেটে। বাবর আজমের দল সেমিফাইনালে উঠলেও সুপার টুয়েলভেই বিশ্বকাপ শেষ হয়েছে বিরাট কোহলিদের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language