হলিউড

জুটি বাঁধছেন জেনিফার লোপেজ ও আর্মি হ্যামার

হলিউডে নির্মিতব্য অ্যাকশন-কমেডি সিনেমা ‘শটগান ওয়েডিং’। এখানে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন হলিউডের দুই জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ এবং আর্মি হ্যামার। এটি পরিচালনা করবেন জনপ্রিয় কমেডি সিনেমা ‘পিচ পারফেক্ট’র নির্মাতা জেসন মুর। চিত্রনাট্য লিখছেন মার্ক হ্যামার এবং লিজ মেরিওথের।

আরও জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন ম্যান্ডেভিলের টড লাইবারম্যান এবং লায়ন্সগেটের হিট ছবি ওয়ান্ডার প্রযোজক ডেভিড হুবারম্যান। আগামী বছরের প্রথম দিকেই সিনেমাটির কাজ শুরু হবে আশা করা হচ্ছে।

এ নিয়ে গণমাধ্যমে আলাপকালে লায়ন্সগেটের মোশন পিকচার গ্রুপের প্রেসিডেন্ট ইরিন ওয়েস্টারম্যান জানান, ‘জেনিফার এবং আর্মির অসাধারণ রসায়ন এই সিনেমাটির প্রধান অস্ত্র। তারা দুজনই অসাধারণ অভিনেতা। অ্যাকশন সিকুয়েন্সেও তারা দারুণ। সব কিছু মিলিয়ে আমরা খুব খুশি তাদের টিমে পেয়ে।

আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে আসছে ‘মুলান’

আশা করছি দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছে। আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো বলে আশা করছি। চলতি বছরে করোনা আমাদের সকল পরিকল্পনা ভেঙে দিয়েছে। তবে আমরা ঘুরে দাঁড়াতে চাই। চলার পথে প্রতিকুলতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার অভ্যাস করতে হবে।’

প্রসঙ্গত, সামনের বছর ইউনিভার্সাল প্রযোজিত ‘মেরি মি’ সিনেমায় ওভেন উইলসনের বিপরীতে দেখা মিলবে লোপেজের। অপরদিকে হ্যামার ব্যস্ত সময় পার করছেন গল গ্যাডেত এবং এলিজাবেথ দেবিকির বিপরীতে ‘ডেথ অন নীল’ সিনেমায়। চলতি মাসে নেটফ্লিক্সের প্রযোজনায় এসেছে তার আরও একটি সিনেমা ‘রেবেকা’। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন লিলি জেমস।

এন এইচ, ২৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language