টলিউড

হাঁটতে পারছেন না অভিনেত্রী ঋতাভরী

কলকাতা, ২৭ অক্টোবর – পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন না টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মঙ্গলবার (২৬ অক্টোবর) হুইল চেয়ারে বসে একটি অনুষ্ঠানে হাজির হন তিনি। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে এসব তথ‌্য জানান এই অভিনেত্রী নিজেই।

প্রকাশিত ছবিতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন ঋতাভরী। তার পায়ে ব‌্যান্ডেজ। একজন হুইল চেয়ারটি ঠেলে নিয়ে যাচ্ছেন। অন‌্য এক ছবিতে দেখা যায়, হু্ল চেয়ারে বসে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। কিন্তু কী এমন হলো যে, হাঁটতেই পারছেন ঋতাভরী?

ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন—‘হুইল চেয়ারে বসে অনুষ্ঠানে পৌঁছেছি। পায়ে ব্যথা কিন্তু মুখে হাসি। কোনো ব্যথাই আমার শক্তির থেকে বেশি হতে পারে না। সকালে (২৬ অক্টোবর) গোড়ালিতে ব‌্যথা পাই। হাঁটতে পারছিলাম না এখনো পারছি না। কিন্তু গত ১ বছরে আমার সঙ্গে যা হয়েছে তারপর আর থেমে থাকার কোনো মানে হয় না। আমি আরো শক্তিশালী হয়েছি।’

গত মার্চ মাসে জানা যায়, গুরুতর অসুস্থ ঋতাভরী। ফিসচুলার সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করার পরামর্শ দেন। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দুইবার অস্ত্রোপচার হয় তার। সুস্থ হতে প্রায় ১ বছর লেগে যায়। মাঝের সময়টা কাজ থেকে দূরে ছিলেন। আবারো কাজে ফেরার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।

এন এইচ, ২৭ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language