বলিউড

মহেশে বাবুর সিনেমার গানের দৃশ‌্য ফাঁস

হায়দ্রাবাদ, ২৭ অক্টোবর – তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা ‘সারকারু বারি পাতা’। এতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। ভারতের হায়দরাবাদ, গোয়া ও দুবাই অংশের শুটিং শেষ করেছেন পরিচালক পরশুরাম।

বর্তমানে স্পেনে এ সিনেমার একটি গানের দৃশ‌্যধারণের কাজ নিয়ে ব‌্যস্ত মহেশ-কীর্তি। কিন্তু এ গানের শুটিংয়ের কিছু দৃশ‌্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। যা এখন রীতিমতো ভাইরাল। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়—ঠান্ডা মেজাজে বসে আছেন মহেশ। তার পরনে জ‌্যাকেট। এ অভিনেতাকে এক দল যুবতী ঘিরে ধরে বসে আছেন। এছাড়াও একটি ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। তাতেও এমন দৃশ‌্য দেখা যায়।

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেন অংশের শুটিং প্রায় শেষ করে ফেলেছে পরিচালক। কয়েক দিনের মধ‌্যে সিনেমাটির টিম ভারতে ফিরে আসবে।

অ‌্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করছেন—সামুথিরাকানি, ভেনেলা কিশোর, শুভরাজু, অমিত শিবদাস প্রমুখ। এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস, ফোরটিন রিলস এন্টারটেইনমেন্টস। তেলেগু ভাষার এ সিনেমা ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

এন এইচ, ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language