বলিউড

সুজয় ঘোষের নতুন থ্রিলারের নায়িকা করিনা!

মুম্বাই, ২৫ অক্টোবর – বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ নির্মাণ করেন সুজয় ঘোষ, যা বক্স অফিসে দারুণ সফল হয়। এ ছবির মাধ্যমে পরিচালক সুজয় ঘোষ থ্রিলার মাস্টারের খেতাব পান।

জানা গেছে, সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। আগামী বছর মার্চে কলকাতা, দার্জিলিং ও কালিম্পংয়ে ছবিটির দৃশ্যধারণ হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমকে সুজয় জানিয়েছেন, আসছে নভেম্বর থেকে ছবিটির প্রি-প্রোডাকশন কাজ শুরু করবেন। এর পর আগামী বছর মার্চ মাস থেকে কারিনাকে নিয়ে ছবির দৃশ্যধারণ শুরু করবেন।

এদিকে কারিনার দ্বিতীয় সন্তান হওয়ার এক মাস আগে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ শেষ করেছেন। ছোট ছেলে জন্মের পর কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন কারিনা। এতদিন তিনি ভালো চিত্রনাট্যের জন্য মুখিয়ে ছিলেন। তাই তো সুজয়ের এ ছবির চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই অভিনয়ে রাজি হয়ে যান কারিনা।

এন এইচ, ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language