জাতীয়

এমপি আবু জাহিরকে হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর

ঢাকা, ২৮ অক্টোবর- করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারযোগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস রয়েছেন।

আরও পড়ুন:   ক্ষোভ বাড়ছে বাংলাদেশসহ মুসলিম দেশগুলোতে, ফরাসিদের বিশেষ সতর্কতা

সুদীপ দাস জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাস ভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আডি/ ২৮ অক্টোবর


Back to top button