ক্রিকেট

বিশ্বকাপে টাইগারদের ৬ দিনের কোয়ারেন্টিন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে হিসাবে বিশ্বকাপ মিশনে ওমানে গিয়ে ৬ দিনের কোয়ারেন্টিন করতে হবে টাইগারদের। যদিও বায়ো-বাবলের মধ্যে থাকা দেশগুলোর ক্ষেত্রে কোয়ারেন্টিন সময়সীমা শিথিল করা হয়েছে। শর্তসাপক্ষে কোয়ারেন্টিন মুক্তি মিলবে তাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের কোয়ারেন্টিন বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘এখান থেকে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে। সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘণ্টার একটা কোয়ারেন্টিনের সময়সীমার কথা বলা আছে।’

দেবাশীষ চৌধুরি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে যে ৬ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। যে দলগুলো বায়ো-বাবলের মধ্যেই আছে তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে সেক্ষেত্রে তাদের ৬ দিনের কোয়ারেন্টিন মওকুফ হবে। তবে পূর্নাঙ্গ নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৩ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language