ক্রিকেট

আইপিএলে ফের করোনার হানা

আবুধাবি, ২২ সেপ্টেম্বর – করোনা হানা দেওয়াতেই ভারতে বেশি দিন চলতে পারেনি আইপিএল। অনেক দিন বন্ধ থেকে সংযুক্ত আমিরাতে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। কিন্তু সেখানেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি পেসার টি নটরাজন!

অথচ আজ বুধবার সানরাইজার্সের সঙ্গে ম্যাচ রয়েছে দিল্লির। নটরাজনের করোনা পজিটিভ হওয়ার খবরে আতঙ্ক বিরাজ করলেও যথা সময়েই শুরু হবে এই ম্যাচ।

নটরাজন করোনা পজিটিভ হন নির্ধারিত পিসিআর টেস্টের পর। এখন সবার থেকে আইসোলেশনে চলে গেছেন তিনি। তার সঙ্গে ৬জনকেও আইসোলেশনে নেওয়া হয়েছে। যারা তার সংস্পর্শে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিবৃতি অনুযায়ী নটরাজনের কোন উপসর্গ নেই।

আইসোলশনে যাওয়া ৬ সদস্যের মাঝে দুজন আবার খেলোয়াড়। এরা হলেন- অলরাউন্ডার বিজয় শঙ্কর ও নেট বোলার জি পেরিয়াসামি। বাকিরা হলেন- বিজয় কুমার (টিম ম্যানেজার), শ্যাম সুন্দর (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভানান (চিকিৎসক) ও তুশার খেদকার (লজিস্টিক ম্যানেজার)। নটরাজন পজিটিভ হলেও সানরাইজার্সের বাকি সদস্য করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এমনকি আইসোলেশনে থাকা ওই ৬জনও।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২২ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language