দক্ষিণ এশিয়া

ভারতে গত ২৪ শনাক্ত ৩০ হাজার ছাড়িয়ে

নয়াদিল্লী, ২০ সেপ্টেম্বর- ভারতে পর পর পাঁচ দিন ধরেই ৩০ হাজারের বেশি থাকছে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪১৯। তবে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ২ দশমিক ৫৭ শতাংশ। খবর আনন্দবাজার অনলাইনের।

দৈনিক মৃত্যু সোমবার ৩০০-র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯৫ জন প্রাণ হারিয়েছেন কোভিডে। পুরো মহামারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৮১ জন। এর মধ্যে দেড় লক্ষাধিক কেরালায়। মহারাষ্ট্রে সাড়ে ৪৬ হাজার। মিজোরাম, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৫ হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় কেরালায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নেমেছে। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের কম।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language