আইন-আদালত

মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণের বিষয়ে আদেশ ৭ সেপ্টেম্বর

ঢাকা, ৩১ আগস্ট – ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

সোমবার ৩১ আগস্ট আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান। আদালত সূত্রে জানা গেছে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ৪ হাজার ৯১৫ দিন পর এই আপিল আবেদনটি করা হয়।

এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এই আবেদনটি আইনগতভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়েই মূলত পরবর্তী তারিখে আদেশ দেবেন উচ্চ আদালত। আদালতে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আপিল আবেদনে আসামির পক্ষ থেকে সময়ক্ষেপণের বিষয়টি মার্জনার পাশাপাশি চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সাজা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language