বলিউড
সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ফুরফুরে ক্যাটরিনা

মুম্বাই, ২৬ আগস্ট – বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে আপাতত আসন্ন ছবি ‘টাইগার ৩’-র শুটিংয়ের জন্য আপতত রাশিয়ায় রয়েছেন ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি সালমান খানের সঙ্গে রাশিয়ায় উড়ে গিয়েছেন তিনি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে নিজের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে হালকা বেগুনি ক্যাজুয়াল টি-শার্টের সঙ্গে প্রিন্টেড স্কার্ট পরে কখনও পার্কে বসে পোজ দিয়েছেন নায়িকা। আবার কখনও সেন্ট পিটার্সবার্গের সামনে থেকে ভিডিও শেয়ার করেছেন তিনি। ছবিতে ‘টাইগার ৩’ অভিনেত্রীকে খুব ফুরফুরে মেজাজে দেখা গেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, পার্কে একটা দিন।
এই ছবিতে সালমান, ক্যাটরিনা ছাড়াও রয়েছেন ইমরান হাশমিও ৷
এম এস, ২৬ আগস্ট









