সচেতনতা

শ্যাম্পু ব্যবহারের আগে-পরে যা করবেন

চুল নির্জীব হলে শ্যাম্পু ব্যবহারে ফেরে চুলের প্রাণ। তবে জানেন কি নিয়ম না মেনে শ্যাম্পু না করলে এবং ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে না নিলে উল্টো চুল হয়ে পড়তে পারে ফ্যাকাসে? জেনে নিন প্রয়োজনীয় টিপস।

১. তৈলাক্ত চুলে স্বচ্ছ শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর সঙ্গে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিতে পারেন। চুলের

২. গোড়ার অতিরিক্ত তেল শুষে নেবে এটি।

৩. ওমেগা-থ্রি রয়েছে এমন ময়েশ্চার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন শুষ্ক চুলে।

৪. স্বাভাবিক চুলে মাইল্ড শ্যাম্পু দিন। রঙিন চুলেও তাই।

৫. কোঁকড়া চুল হলে ময়েশ্চারাইজিং শ্যাম্পু বেছে নিন।

৬. শ্যাম্পু করার আগে চুল সামনে থেকে পিছনে ভালো করে আঁচড়ে নেবেন। মাথার ত্বকে রক্তসঞ্চালন ভালো হবে।

৭. প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এমনকি তৈলাক্ত চুল হলেও। এতে চুলের গোড়া থেকে আরও বেশি তেল বের হয়।

৮. দুই থেকে তিন দিন পর পর শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে তারপর ব্যবহার করতে পারেন।

৯. চুলে আঘাত করে মুছবেন না। তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন পানি না ঝরা পর্যন্ত। এরপর প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।

আরও পড়ুন: কোমল পানীয় অ্যাজমার ঝুঁকি বাড়ায়

আডি/ ২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language