ঢালিউড

অবশেষে পরীমণির পাশে দাঁড়ালেন অঞ্জনা, করলেন জামিনের আকুতি

ঢাকা, ১৯ আগস্ট – ‘সন্ধ্যার পরে মেয়েদের বাইরে বের হওয়া ঠিক নয়’ পরীমনি-কাণ্ডে এমন বক্তব্য দিয়ে সমালোচিত হন চিত্রনায়িকা অঞ্জনা। পরীমনি মাদক মামলায় গ্রেপ্তার হলে চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করে। এই দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনি বিষয়ে অঞ্জনা এ কথা বলেন।

এই চিত্রনায়িকা আজ পরীমনির জামিন প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। অঞ্জনা লিখেছেন: ‘আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিতভাবেই ভুল পথে অতিবাহিত হয়। পরিমনির বেলায়ও তাই হয়েছে। একটা এতিম মেয়ে শৈশব বয়স থেকে পারিবারিক মায়া মমতার স্পর্শ পায়নি, পারিবারিকভাবে সুনির্দিষ্ট কোনো দায়বদ্ধতা ছিলো না, তাই হয়তো না বুঝেই অন্য পথে ধাবিত হয়েছিলো তার জীবন।’

এরপর পরীমনির অভিনয় এবং রূপের প্রশংসা করেন অঞ্জনা। দেশের চলচ্চিত্র সমৃদ্ধ করতে হলে তার প্রয়োজন আছে উল্লেখ করে তিনি আরো লিখেছেন: ‘আশাকরি সবকিছু ছাপিয়ে সে ভবিষ্যতে অভিনয়ে মনোযোগী হবে। আমি এ দেশের আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ… পরীমনির জামিন মুঞ্জুরের আদেশ প্রদান করলে চির কৃতজ্ঞ থাকবো।’

এম এউ, ১৯ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language