বলিউড

বিটিএস-এর ভক্ত আলিয়া

মুম্বাই, ১২ আগস্ট – কে-পপ ব্যান্ড বিটিএস-এর খ্যাতি বিশ্বজোড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটও এই ব্যান্ডটির ভক্ত। সম্প্রতি বিটিএস-এর এক টুইটে কমেন্ট করে নিজের সমর্থনের কথা জানিয়েছেন আলিয়া।

একটি ফোনের বিজ্ঞাপনে বিটিএস-এর জনপ্রিয় গান ‘বাটার’ ব্যবহার করা হয়েছে। টুইটারে সেটি শেয়ার করার পর কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের প্রশংসায়। তাদের মাঝে আছেন আলিয়াও। তিনি লিখেছেন, ‘ভালো বললেও কম বলা হয়। দারুণ বলে ভালো শোনায়।’

আলিয়ার মন্তব্য দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে কেউ কেউ ট্রলও করেছেন।

এর আগে আলিয়া আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে একটি যোগাসনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিটিএস-এর ‘বাটার’ গানটি বাজছিল।

আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’, এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায় আছেন।

এম এউ, ১২ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language