শরীয়তপুর

শরীয়তপু‌রে ক‌রোনায় আরও ২১৭ জন আক্রান্ত

শরীয়তপু‌র, ১২ আগস্ট – শরীয়তপুরে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১৭ জন।

বুধবার বিকালে এক‌টি বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ।

তিনি জানান, শরীয়তপু‌রে স্বাস্থ্য‌বি‌ধি না মানায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল ১১০ শয্যা রয়েছে। বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। পু‌রো জেলায় করোনা টিকা চল‌ছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় বিজ্ঞ‌প্তি‌তে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় নড়িয়া উপজেলার দুজন ও শরীয়তপুর সদরে একজন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় ৫২৬টি নমুনা পরীক্ষায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৮ জন। আর মারা গেছেন মোট ৬৬ জন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১২ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language