বলিউড

কিয়ারার এই পোশাকের দামে কেনা যাবে আইফোন!

মুম্বাই, ১১ আগস্ট – বলিউড ডিভা কিয়ারা আদভানির ফ্যাশন সেন্স সম্পর্কে জানেন বি-টাউনের অনুরাগীরা। সামাজিক পাতায় ঢুঁ মারলেই চোখে পড়বে তাঁর নজরকাড়া সব ছবি। আর সে সব ছবিতে পোশাকের বৈচিত্র্য।

সম্প্রতি কিয়ারা ব্যস্ত তাঁর অভিনীত সিনেমা ‘শেরশাহ’র প্রচারণা নিয়ে। এ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে তাঁকে, যাঁকে নিয়ে তাঁর প্রেমের গুঞ্জন সিনেপাড়ায়। প্যান্টস্যুটস, শাড়ি, লেহেঙ্গা; এমনকি ক্যাজুয়াল আউটফিটেও ফ্যাশন-পুলিশদের হতাশ করেন না কিয়ারা। বার বার উঠে আসেন পেজ থ্রির পাতায়। এবারও ব্যতিক্রম হলো না।

সংবাদমাধ্যম খবর, সম্প্রতি কিয়ারা আদভানিকে সাদা-কালো লেহেঙ্গায় দেখা যায়। জে জে বলয়ার শেভরন প্রিন্ট লেহেঙ্গা আর ব্রালেট স্টাইলের ব্লাউজে দারুণ লাগছে কিয়ারাকে। লেহেঙ্গায় যুক্ত রয়েছে বেল্ট, যা আরও সৌন্দর্যবর্ধন করেছে।

কিন্তু এই স্কার্ট-ব্লাউজের দাম কত জানেন? হ্যাঁ, গুনে গুনে ৭৯ হাজার ৫০০ রুপি। পোর্টালটির দাবি, এই অর্থ দিয়ে ভারতে একটি আইফোন কেনা যায়।

‘শেরশাহ’ প্রসঙ্গে আসা যাক, এটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। আগামীকাল ১২ আগস্ট মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

এম এউ, ১১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language