বলিউড

ভেজা শরীর-গাল ভর্তি দাঁড়িতে ‘ক্যারিশম্যাটিক’ শাহরুখ

মুম্বাই, ০৩ আগস্ট – খুব শিগগিরই ‘পাঠান’ ছবি দিয়ে বলিউডে ফিরছেন সুপারস্টার শাহরুখ খান। তার আগেই বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ফটোশুটে রীতিমতো ‘হট’ ইমেজে দেখা গেছে শাহরুখকে।

অনেক বছর পর শার্টবিহীন শাহরুখ পেশিবহুল ভেজা শরীর, চুল, গালভর্তি দাড়ি নিয়ে হাজির হয়েছেন। নেটমাধ্যমে শেয়ার করা শাহরুখের এই ফটোশুট ঘুম উড়িয়ে দিয়েছে নেটিজেনদের। ফটোশুটে অভিনেতার চুল থেকে স্টাইল সবটাই চমকপ্রদ দেখাচ্ছে। ছবি দেখে শাহরুখভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

জানা গেছে, সম্প্রতি রতনানির ক্যামেরায় লেন্সবন্দি হন শাহরুখ। ইনস্টাগ্রামে ফটোশুটের সেই ছবি শেয়ার করেছেন ডাব্বু। ছবিতে শর্টহীন দুর্দান্ত পোজে দেখা যায় বলিউডের বাদশাহকে। কালো-সাদা মনোক্রোমে ছবিতে ভেজা শরীর এবং চুল, গালভর্তি দাঁড়িতে অসাধারণ লুকে ধরা দিয়েছেন অভিনেতা।

ক্যাপশনে ডাব্বু লিখেছেন, আপনি একবার নির্ভীক হয়ে উঠলে, জীবনে সম্ভাবনা অসীম। ক্যারিশম্যাটিক শাহরুখ খান।

এরই মধ্যে ডাব্বুর পোস্ট করা ফটোশুটের ওই ছবিতে ভক্তরা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

এদিকে, বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, সাত বছর পর ফের একবার একসঙ্গে শুটিং ফ্লোরে ফিরছেন ভারতীয় ছবির ‘আইকনিক’ জুটি শাহরুখ খান এবং কাজল। আর এবারে এই জুটিকে বড়পর্দায় ফিরিয়ে আনছেন বলিউডের অন্যতম সেরা পরিচালক রাজকুমার হিরানি।

এন এইচ, ০৩ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language