নোয়াখালী

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২২৮ জনের , মৃত্যু ১

নোয়াখালী, ২৯ জুলাই- নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ জনে। এছাড়াও একই সময়ে জেলায় আর এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়াও জেলায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন।

ডা. মাসুম ইফতেখার আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জ ১৫ জন, সুবর্ণচরে ৭ জন, হাতিয়া ৬ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬ জন, কবিরহাটে ১৫ জন রয়েছেন। এছাড়াও করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন।

এদিকে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language