বলিউড

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যশিকা আনন্দ

মুম্বাই, ২৫ জুলাই- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী ও সাবেক বিগ বস তামিল প্রতিযোগী যশিকা আনন্দ। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার এক বন্ধু। শনিবার গভীর রাতে তামিলনাড়ুর মহাবালীপুরমের ইস্ট কোস্ট রোডে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কয়েক বন্ধু মিলে ভ্রমণে যাচ্ছিলেন যশিকা আনন্দ। গভীর রাতে সড়ক দুর্ঘটনায় পড়ে তাদের গাড়ি। গুরুতর আহত যশিকা ও তার দুই বন্ধুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে অভিনেত্রীর অপর বন্ধু ভল্লীশেঠি ভবানীর মৃত্যু হয়।

নিহত ভল্লিশেঠি ভবানী হায়দরাবাদের বাসিন্দা। তিনি পেশায় একজন সফওয়্যার ইঞ্জিনিয়ার। খবরে প্রকাশ, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। গাড়িতে যশিকাসহ চার বন্ধু ছিলেন। ধারণা করা হচ্ছে, চার বন্ধুর একজন গাড়ি চালাচ্ছিলেন।

এ ঘটনায় মামলা দায়ের করেছে মহাবালীপুরমের পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এস সি/ ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language