খুলনা

খুলনা বিভাগে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু

খুলনা, ২৫ জুলাই – খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন। রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language