ঢালিউড

এখন থেকে ওটিটির জন্যই সিরিজ, সিনেমা নির্মাণ করবে জাজ

ঢাকা, ২৫ জুলাই – দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া আর নতুন কোনো সিনেমা নির্মাণ করছে না। করোনার ধাক্কায় বিপর্যস্থ শোবিজ অঙ্গন। সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি পাচ্ছেনা এ প্রতিষ্ঠানের তিন সিনেমা। আর তাই এখন সিনেমা নয়, ওটিটির জন্য কন্টেন্ট নির্মাণ করবে জাজ। এক স্ট্যাটাসে এমন তথ্যই জানায় জাজ মাল্টিমিডিয়া।

সেইসাথে আরো জানায়, ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছে জাজ। জাজের প্রথম ওয়েব সিরিজের নাম ‘অনুতাপ’। এটি নির্মাণ করবেন ট্রল, যে শহরে টাকা ওড়ে, শিকল খ্যাত নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে, এ সিরিজে কারা অভিনয় করছেন, এ বিষয়ে এখনো কিছুই জানাননি।

শুধু তাই নয়, নির্মাণের অপেক্ষায় রয়েছে আরও তিনটি ওয়েব সিরিজ যেগুলোর নাম পাপ, বারুদ ও খোঁজ। এখন থেকে ওটিটির জন্যই সিরিজ, সিনেমা নির্মাণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জাজ।

এস সি/ ২৫ জুলাই

Back to top button
🌐 Read in Your Language